ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বদলে গেল বুয়েট সেন্ট্রাল লাইব্রেরির নাম
ডুয়া ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) তারা লাইব্রেরির নতুন নাম রাখেন ‘শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি’।
২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগের নির্যাতনে নির্মমভাবে নিহত হন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। তার স্মৃতিকে সম্মান জানিয়ে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেন।
এর আগে ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তি নিয়ে ভিন্নমত প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার ফাহাদ। স্ট্যাটাস দেওয়ার পরদিন কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে হলে ফেরার পর বুয়েটের শেরেবাংলা হলের গেস্টরুমে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতনের একপর্যায়ে রাত ৩টার দিকে তার নিথর দেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের এই উদ্যোগ আবরার ফাহাদের স্মৃতি চির অমলিন করে রাখার পাশাপাশি মুক্ত চিন্তার প্রতীক হিসেবে লাইব্রেরিকে নতুন পরিচয় দিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)