ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েতে বৈধ ভিসায় প্রবেশ, ফেরত আসতে হচ্ছে অবৈধ হয়ে
ডুয়া ডেস্ক : ২০২৪ সালে কুয়েত প্রশাসনের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকেই ভিসা জটিলতায় পড়ে বৈধভাবে দেশটিতে থাকার সুযোগ হারিয়েছেন।
জানা গেছে, ভিসার ধরণ ও স্থানীয় আইন সম্পর্কে না জানার কারণে অনেকে বৈধ ভিসা নিয়ে গিয়ে কাজ না পেয়ে অবৈধ অভিবাসী হয়ে পড়ছেন। গ্রেপ্তার হওয়া প্রবাসীরা পুনরায় কুয়েতে প্রবেশের যোগ্যতাও হারাচ্ছেন।
বর্তমানে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকরা ব্যক্তিগত কাফিল গৃহকর্মী (২০ নম্বর ভিসা) বা ছোট কোম্পানির (১৮ নম্বর ভিসা) আওতায় ৭ থেকে ৯ লাখ টাকা খরচ করে কুয়েতে যাচ্ছেন। তবে দালালদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় কুয়েতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন।
আবার অনেক ক্ষেত্রে মালিক (কাফিল) কর্মীর বসবাসের অনুমতি (ইকামা) বাতিল করে অন্যকে নিয়োগ দিচ্ছেন।
এদিকে বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক কর্তৃক জমাকৃত একক ভিসার সত্যায়নের আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ