ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৫৮ অভিবাসী আটক
ডুয়া নিউজ : ৯ বাংলাদেশিসহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুডকোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ৫৮ জন অভিবাসীর যেসব অপরাধ শনাক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা।
জাকারিয়া বলেন, আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ৩১ পুরুষ এবং ১০ নারী, ইন্দোনেশিয়ার ২ পুরুষ ও এক নারী, ৯ বাংলাদেশি ও ৪ ভারতীয় পুরুষ এবং একজন ভিয়েতনামি পুরুষ নাগরিক রয়েছেন।
আটকদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ