ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড ও আচরণের কারণে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব এমনভাবে পালন করা উচিত যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, "বিগত ১৫-১৬ বছর এ দেশের মানুষ নিজের ভোট দিতে পারেনি। তারা এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। এই নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান করার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের।"
নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হচ্ছে কমিশন সবকিছু স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে। সব ত্রুটি দূর করে তাদের দৃঢ়হস্তে ও ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "কমিশন যদি কোনো বিশেষ দিকে হেলে পড়ে, তবে মানুষের সেই পুরোনো আশঙ্কাই সত্যি হবে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট হবে।"
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন