ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাকৃবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নামফলক অপসারণ
ডুয়া ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নামফলক অপসারণ করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল বের করেন। পরে তারা আব্দুল জব্বার মোড়ে একত্রিত হন। সেখান থেকে মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিব হলের দিকে অগ্রসর হয়।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সামনের নামফলক ভেঙে ফেলেন। তারা হলের নাম পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। এ সময় তারা হলের নতুন নামকরণের জন্য দুটি প্রস্তাব উত্থাপন করেন।
তাদের দাবি, হলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ অথবা ‘বিজয় ২৪ হল’ রাখা হোক। দ্রুত হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত চেয়েছেন শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি