ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মালয়েশিয়ায় প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে মালয়েশিয়ায় অবস্থানরত নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের জন্য জরুরি বার্তা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস। যারা পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করলেও এখনো ব্যালট হাতে পাননি, তাদের দ্রুত নিকটবর্তী পোস লাজু অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) জারি করা পোস্টাল ব্যালটসংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে প্রাপকের ঠিকানার নিকটবর্তী পোস লাজু অফিসে সংরক্ষিত রয়েছে। তবে অনেক ক্ষেত্রে ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়ায় এবং কিছু ক্ষেত্রে প্রাপকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এসব ব্যালট সরাসরি বিতরণ করা যাচ্ছে না।
দূতাবাস জানায়, পোস লাজু কর্তৃপক্ষ একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো কোনো প্রাপক ফোন রিসিভ না করায় পোস্টাল ব্যালট হস্তান্তর বিলম্বিত হচ্ছে। ফলে ব্যালটগুলো নির্ধারিত ডাকঘরে আটকে রয়েছে।
এই পরিস্থিতিতে, যেসব নিবন্ধিত ভোটার এখনো পোস্টাল ব্যালট পাননি, তাদের নিজ নিজ এলাকার নিকটস্থ পোস লাজু অফিসে দ্রুত যোগাযোগ করে ব্যালট সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এতে ভোটাধিকার প্রয়োগে কোনো জটিলতা এড়ানো সম্ভব হবে বলে মনে করছে দূতাবাস।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু