ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিবেক ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান নুরের
নিজস্ব প্রতিবেদক: ভোটের রাজনীতিতে অর্থের প্রলোভনে পা না দিয়ে বিবেক ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর। তিনি বলেন, ট্রাক প্রতীকের প্রার্থী জনগণেরই সন্তান। দেশের অধিকার রক্ষা ও জাতীয় স্বার্থে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘদিন পিছিয়ে থাকা গলাচিপা ও দশমিনার মানুষের ভাগ্য পরিবর্তনে জনগণের সমর্থন প্রয়োজন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের মানুষের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, তিনি নিজে নারায়ণগঞ্জের সন্তান হলেও এখানে বসবাসরত গলাচিপা ও দশমিনার মানুষের প্রতি তার বিশেষ অনুরোধ রয়েছে। তিনি বলেন, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবং সংসদ নির্বাচনের আগে তাকে এলাকায় ফিরে যেতে হবে। নুরকে নির্বাচিত করতে পারলে তিনি ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আরিফ ভুঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
ই্এই্চপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত