ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
জুলাই যোদ্ধার ওপর হামলার বিচার চায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনাটিকে উদ্বেগজনক ও নিন্দনীয় আখ্যা দিয়ে হামলার পেছনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১৬ জানুয়ারি গভীর রাতে চন্দনাইশ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত বীর হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। লাঠিসোঁটা ও চাকু ব্যবহার করে দুষ্কৃতকারীরা দুজনকে গুরুতরভাবে আহত করে।
তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের ওপর পরিকল্পিত সহিংস হামলা গোটা জাতির জন্য অশনিসংকেত। এই হামলা কেবল একজন জুলাইযোদ্ধার ওপর নয়, বরং দেশের গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে দেশে নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে।
জামায়াতের এই নেতা আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল