ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে কর্মচারীদের বাধা নেই: আলী রিয়াজ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটকে ঘিরে প্রজাতন্ত্রের কর্মচারীদের ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কোনো ধরনের আইনগত নিষেধাজ্ঞা নেই।
তিনি আরও বলেন, এবারের গণভোট কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা বা ঠেকানোর উদ্দেশ্যে নয়। এটি মূলত জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সম্মতি নেওয়ার প্রক্রিয়া। এই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে এগোবে—এটি পুরো জাতির বিষয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় প্রশাসন।
ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পূর্ত সচিব মো. নজরুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে একবাক্যে যে মত পাওয়া গেছে, তা হলো—গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য কোনো আইনগত বাধা নেই। যারা এ বিষয়ে ভিন্ন কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি সামনে আনছেন।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে যে ব্যক্তিকেন্দ্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ছিল, তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন কিংবা জীবন দিয়েছেন—তারা জাতির জন্য দুটি বড় দায়িত্ব রেখে গেছেন। এক, সেই স্বৈরতন্ত্র যেন আর ফিরে আসতে না পারে। দুই, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ করা।
আলী রীয়াজ বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ ২৭ থেকে ৩৭ বছরের নিচে। আগামী অন্তত চার দশক এই দেশ কোন পথে চলবে, তা নির্ধারণ করার দায়িত্ব বর্তমান প্রজন্মের। এই দায়িত্ব পালনে রাষ্ট্রের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা শুধু কর্মকর্তা-কর্মচারী নন, তারা একই সঙ্গে দেশের নাগরিক। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী, জনগণের সেবা করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা তাদের মৌলিক দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসেবেই গণভোটে মানুষকে সচেতন করা ও ভোটদানে উদ্বুদ্ধ করার বিষয়টি নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে।
সংবিধান সংশোধনের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, একসময় এক ব্যক্তির সিদ্ধান্তেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। সংসদীয় কমিটির সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর একক বৈঠকে বদলে গেছে। সংবিধান যেন আর কখনও ব্যক্তিগত ইচ্ছার খেলায় পরিণত না হয়—এটাই এই গণভোটের মূল শিক্ষা।
সভায় ঢাকা বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ