ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তার সঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ফুলের তোড়াটি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছে দেওয়া হয়। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবং সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়াটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।
শুভেচ্ছা বার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও পেশাগত সাফল্য কামনা করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। এটি ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম সপরিবারে সাক্ষাৎ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত