ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ম্যাজিস্ট্রেটকে আঙুল দেখিয়ে হুমকি দিলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়েছেন। তিনি আঙুল উঁচিয়ে দেখিয়ে বলেন, তার অনুমতি না নিলে ম্যাজিস্ট্রেট এলাকায় থেকে বের হতে পারবেন না।
ঘটনার সময় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানান। এ সময় রুমিন তার দিকে তেড়ে যান এবং সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। রুমিন ফারহানাও একইভাবে আঙুল দেখিয়ে নানা মন্তব্য করেন।
ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি পারলে থামিয়ে দিন। আজকে আমি ভদ্রতার সাথে বলছি, পরেরবার ভদ্রতা দেখাব না।”
রুমিন আরও বলেন, “আপনাদের এরকম দেখায়। প্রশাসনে বসে খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তোলে বললাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি যাদের কথায় চলতেন, তারা তখন অন্যরকম ব্যবস্থা নিত। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন