ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
‘গুম-খুনের ভুক্তভোগী পরিবারকে অগ্রাধিকার দেবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল (বিএনপি) ভিন্ন একটি বার্তা দিয়ে এসেছে: যদি জনগণের ভোটে সরকার গঠন করতে সক্ষম হয়, তবে গুম ও হত্যার শিকার পরিবারের পাশে দাড়াবে দলটি। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভার আয়োজন করেছিল ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
রিজভী বলেন, আগামীতে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক মর্যাদা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, “৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করা আমাদের কর্তব্য।”
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের অন্যান্য নেতাকর্মী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক