ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দুই নারীসহ ৩৫ জনের বাংলা চ্যানেল পাড়ি
নিজস্ব প্রতিবেদক: উত্তাল বঙ্গোপসাগর জয় করে আবারও আলোচনায় এসেছে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত ‘বাংলা চ্যানেল’। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে যাত্রা শুরু করে দুপুরে সেন্ট মার্টিনের উত্তর সৈকতে পৌঁছে ২ নারীসহ মোট ৩৫ জন সাঁতারু সফলভাবে এই চ্যানেল অতিক্রম করেন।
প্রায় ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সাগরপথ সাঁতরে পাড়ি দেওয়ার মাধ্যমে সাঁতারুরা তাদের সক্ষমতা প্রমাণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করে অ্যাডভেঞ্চার সংগঠন ‘ষড়জ অ্যাডভেঞ্চার’।
সপ্তমবারের মতো বাংলা চ্যানেল জয় করা সাবেক ডাকসু সদস্য সাইফুল ইসলাম রাসেল বলেন, আগেও ছয়বার এই চ্যানেল পাড়ি দিয়েছেন তিনি। ২০২১ সালে একসঙ্গে ডাবল বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। প্রতিকূল সাগর পরিস্থিতির মধ্যেও এবারের সাঁতার সফলভাবে শেষ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন রাসেল।
এবারের প্রতিযোগিতায় অংশ নেন বাংলা চ্যানেল পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু এমএসটি সোহাগী আক্তারও, যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী ও ২০ বার বাংলা চ্যানেল অতিক্রমকারী সাঁতারু লিপটন সরকার জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে এই সাঁতার আয়োজন করা হয়েছে। প্রতিটি সাঁতারুর নিরাপত্তার জন্য আলাদা বোট ও উদ্ধারকর্মী প্রস্তুত ছিল। তার মতে, বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক মানে তুলে আনা সম্ভব হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন বলেন, তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে এমন আয়োজন দেশের তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে। প্রতিযোগিতা নির্বিঘ্ন করতে জেলা ক্রীড়া সংস্থা সর্বাত্মক সহযোগিতা দিয়েছে বলেও জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে