ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাকি ৪৭ আসন নিয়ে যা জানাল জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭টি আসনের বিষয়টি দেখাশোনা করার দায়িত্ব লিয়াজোঁ কমিটিকে দেয়া হয়েছে। তিনি শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, লিয়াজোঁ কমিটি বিষয়গুলো আলোচনা করে প্রস্তাবনা তৈরি করবে, যার পর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, আজকের বৈঠকে নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে নারী বিভাগের দায়িত্বশীলরা এবং দলের কিছু বিশেষজ্ঞ ব্যক্তিরাও ছিলেন। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণার কাজ শুরু হবে। কোন জেলায় কখন সফর করা হবে, সেটিও বৈঠকে চূড়ান্ত হচ্ছে। এছাড়া দলের ইশতেহারও চূড়ান্ত হবে এবং পরবর্তীতে তা জাতির সামনে উপস্থাপন করা হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতারা নিজ নিজ নির্বাচনি আসনে ব্যস্ত। তাই আজকের বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা নির্বাচনের জন্য একাধিক পলিসি তৈরি করছি এবং শিগগির সেগুলো প্রকাশ করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী