ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ট্রাম্প নিজেই ইরানে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সামরিক হামলা না করার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। তিনি বলেছেন, ‘কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।’
গত বৃহস্পতিবার উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তারা দাবি করেছিলেন, সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিল। তবে ট্রাম্প এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, কোনো দেশ বা পক্ষ তার সিদ্ধান্তে প্রভাব ফেলেনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজ থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরান কাউকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়নি। বরং মৃত্যুদণ্ড বাতিল করেছে। এই বিষয়টাই আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।’
এছাড়া, ট্রাম্প ইরানের নেতৃত্বকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানে নির্ধারিত সব মৃত্যুদণ্ড (৮০০-এর বেশি) বাতিল করা হয়েছে। গতকাল যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, তা বাতিল করার সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান করি। এর জন্য ইরানের নেতৃত্বকে ধন্যবাদ।’
গত দুই সপ্তাহ ধরে ইরানে চলমান বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং আরও কয়েক হাজার আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে।
এরপর বুধবার ট্রাম্প জানিয়েছেন, তাকে অবহিত করা হয়েছে যে ইরানে বিক্ষোভ দমনের সময় হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এ খবরের পরই তিনি সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা