ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অপসাংবাদিকতার অভিযোগ মামুনুল হকের, ইসিতে লিখিত জবাব
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে নিজের ব্যাখ্যা জমা দেন।
ইসি সূত্র জানায়, সকাল ১০টার দিকে মামুনুল হক নির্বাচন কমিশনে হাজির হয়ে শোকজ নোটিশের লিখিত জবাব প্রদান করেন। কমিশন তার ব্যাখ্যা গ্রহণ করেছে এবং তা পর্যালোচনা শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
নোটিশের জবাব দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি দাবি করেন, তাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন, তবে নিজের নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার বা ভোট চাইতে নামেননি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে যে তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সংসদ নির্বাচনের উদ্দেশ্যে কোনো প্রচারণায় তিনি অংশ নেননি বলেও জবাবে উল্লেখ করেছেন। এ বিষয়ে কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মামুনুল হক। এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে রিটার্নিং কর্মকর্তা তার কাছে লিখিত ব্যাখ্যা তলব করেন, যার পরিপ্রেক্ষিতেই তিনি আজ নির্বাচন কমিশনে জবাব দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল