ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গুপ্ত কৌশলে বিশ্বাসী নয় বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: কৌশলের অজুহাতে বিএনপির নেতাকর্মীরা কখনোই গুপ্ত বা সুপ্ত অবস্থান নেয়নি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করে কেউ লাভবান হতে পারবে না।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সভাটিতে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন।
তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছেন। কোনো পরিবারে একজন সদস্য নির্যাতনের শিকার হলে, সেই পরিবারের আরেকজন প্রতিবাদে মাঠে নেমে এসেছে এটাই বিএনপির রাজনৈতিক সংস্কৃতি।
তিনি অভিযোগ করেন, কিছু মহল নানা ধরনের বক্তব্য ও কৌশলের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা বিভিন্ন উসিলায় গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হলে তা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় তারেক রহমান আরও বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিনিষেধের কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির বিস্তারিত পরিকল্পনা এই মুহূর্তে তুলে ধরা সম্ভব হচ্ছে না। তবে তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে। তা সত্ত্বেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্য ও সংযমের পরিচয় দিতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে