ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহ
'প্রধানমন্ত্রীর পায়ে ধরে রাষ্ট্রপতি হতে হয় জনগণ এমন দেশ চায় না'
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের মানুষ এমন এক রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে প্রধানমন্ত্রীর পায়ে ধরে বা অনুমতি নিয়ে কাউকে রাষ্ট্রপতি হতে হবে না। তিনি স্পষ্ট করেন যে, ক্ষমতার এই দাসত্ব ও ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতেই এবারের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা যদি প্রকৃত অর্থে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, তবে সবার আগে দেশটিকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করতে হবে। এ দেশের সাধারণ মানুষ চায় একটি স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে তাদের সন্তানরা মেধার ভিত্তিতে চাকরি পাবে, কোনো রাজনৈতিক তদবিরে নয়। জনগণ এমন বাংলাদেশ চায় না যেখানে প্রধানমন্ত্রীর গোলামি করে বা পায়ে ধরে সালাম করে রাষ্ট্রপতি হতে হয়। এই ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমাদের লক্ষ্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা।"
প্রচারণাকালে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষে ভোট প্রার্থনা করেন। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, "আল আমিন এই মাটির সন্তান। আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদেরই নিতে হবে। যেভাবে একটি পরিবার তাদের সন্তানকে সফল করতে পাশে দাঁড়ায়, আপনারাও সেভাবে আপনাদের এই প্রার্থীকে বিজয়ী করে এলাকার মুখ উজ্জ্বল করবেন।"
এর আগে, দেলপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আদিলুর রহমানের বাড়িতে যান হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ