ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মালদ্বীপ বনাম বাংলাদেশের ফুটসাল ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
সরকার ফারাবী: দক্ষিণ এশিয়ার ফুটসাল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো আয়োজিত ‘সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর মাধ্যমে। উদ্বোধনী দিনে বাংলাদেশ ফুটসাল দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই উপহার দেয়। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় ৪-৪ গোলের সমতায়, যেখানে লাল-সবুজের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও লড়াকু মানসিকতার পরিচয় দেয়। এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া।
পয়েন্ট টেবিলের অবস্থা
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় লাভের কারণে বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মালদ্বীপ। বাংলাদেশ ভারতের বিপক্ষে ড্র করে পেয়েছে ১ পয়েন্ট এবং আছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচে মালদ্বীপকে হারালে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, যা তাদের সরাসরি শীর্ষে তুলে দেবে।
বর্তমান অবস্থান:
১. মালদ্বীপ – ১ ম্যাচ, ৩ পয়েন্ট (গোল ব্যবধান +৬)২. বাংলাদেশ – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)৩. ভারত – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)৪. ভুটান – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)৫. শ্রীলঙ্কা – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)৬. নেপাল – ০ ম্যাচ, ০ পয়েন্ট৭. পাকিস্তান – ১ ম্যাচ, ০ পয়েন্ট (গোল ব্যবধান -৬)
টুর্নামেন্ট ফরম্যাট
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে সাতটি দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। প্রতিটি দল রাউন্ড রোবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে ছয়টি করে ম্যাচ খেলবে। আলাদা সেমিফাইনাল বা ফাইনাল নেই; লিগ পর্ব শেষে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তাকে সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাই প্রতিটি ম্যাচই এই আসরে গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ভূমিকা রাখে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)