ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে হাত কাটার হুমকি দিলেন ইরানের জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের হাত কেটে ফেলা হবে, যদি তিনি আক্রমণ চালানোর হুমকি দেন।
বৃহস্পতিবার তেহরানে এক জনসভায় রেজাই বলেন, ‘ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে। আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব।’ তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে ইরান আর কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না। রেজাই বলেন, ‘আমরা যে সংযম এবং কৌশলগত ধৈর্য দেখিয়েছি, তার প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন না। এখনই থামুন। পিছিয়ে যান, অন্যথায় এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না।’
মোহসেন রেজাই ইরানের অন্যতম শক্তিশালী সামরিক ব্যক্তিত্ব। ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাহিনীটির অর্থনৈতিক বিষয়ে ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দেশটির প্রিন্সিপলিস্ট রেজিস্ট্যান্স ফ্রন্টের একজন গুরুত্বপূর্ণ নেতা। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও রেজাই বিতর্কিত। ২০০৬ সালে আর্জেন্টিনা কর্তৃপক্ষ ১৯৯৪ সালের বুয়েনস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টারে সংঘটিত বোমা হামলার ঘটনায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে।
ইএই্চপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত