ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের মতবিনিময়
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বিষয়ে গঠিত পরামর্শদান কমিটি এবং নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন বিষয়ক কমিটির সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং অংশীজনদের ধারাবাহিক মতবিনিময় সভা শুরু হয়েছে। আচরণবিধি প্রণয়ন/সংশোধন বিষয়ক কমিটির সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময়ের মাধ্যমে মঙ্গলবার থেকে ধারাবাহিক এই মতবিনিময় সভা শুরু হয়।
আজ ০৫ ফেব্রুয়ারি (বুধবার) ডাকসু ও হল সংসদ নির্বাচনের পরামর্শদান কমিটির সঙ্গে ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন বিষয়ক কমিটির সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনের পৃথক দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শদান কমিটির যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে মতবিনিময় সভায় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি অংশ নেন। সভায়, কমিটির যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শরীফ উল্লাহ ভূঁইয়া এবং কমিটির সদস্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া, আচরণবিধি প্রণয়ন/সংশোধন বিষয়ক কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভায় ডাকসুর সাবেক নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি অংশ নেন। সভায়, কমিটির সদস্য আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল ০৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার আচরণবিধি প্রণয়ন/সংশোধন বিষয়ক কমিটির আরও দু’টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার পরামর্শদান কমিটির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ