ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘বেগম জিয়ার কারণেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন ছিল’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকার কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন ছিল। তাঁর নেতৃত্ব ছাড়া দেশ আজ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতো বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎ প্রকল্পটি একসময় খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই রামপালে বাস্তবায়ন করা হয়েছে, যা দেশের স্বার্থবিরোধী।
রুহুল কবির রিজভীর অভিযোগ, এ ধরনের কোনো দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি। সে কারণেই তাঁকে রাজনৈতিকভাবে দমন করতে কারাবন্দি করা হয়। তিনি বলেন, চিকিৎসা থেকে বঞ্চিত করে ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল।
বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে এখনও পর্যাপ্ত কয়লা ও গ্যাস মজুত রয়েছে। এসব সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী আরও দুই দিন চলবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান ও দৈনিক করোতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালুসহ অন্যান্য অতিথিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু