ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বিসিবি
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ নাটকীয়তা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ক্রিকেটারদের বয়কটের কারণে গতকাল বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো আজ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে গতকালের স্থগিত ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি’র এক বিবৃতিতে জানানো হয়েছে, যারা ১৫ জানুয়ারির ম্যাচের টিকিট কেটেছিলেন, তারা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। দর্শকরা বিসিবি’র যে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন, সেখান থেকেই রিফান্ড বা অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে বিসিবি’র ওয়েবসাইট অথবা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে, যারা আজ অর্থাৎ ১৬ জানুয়ারির টিকিট আগে থেকে সংগ্রহ করে রেখেছেন, তারা সেই একই টিকিট দিয়ে আজকের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। তবে আজ মাঠে গড়াবে গতকালের স্থগিত হওয়া দুই ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
বিপিএলের পরিবর্তিত সূচি:
একদিনের অচলাবস্থার কারণে পুরো টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী:
১৬ জানুয়ারির পূর্বনির্ধারিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।
১৭ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি (লিগ পর্বের শেষ দিন)।
১৯ জানুয়ারির নির্ধারিত প্লে-অফ ম্যাচগুলো ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
২১ জানুয়ারির দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারির ফাইনাল ম্যাচের তারিখ অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, বিসিবি পরিচালক নাজমুল ইসলামের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গতকাল ক্রিকেটাররা খেলা বয়কট করেছিলেন। কোনো আগাম বার্তা না থাকায় হাজার হাজার দর্শক স্টেডিয়ামে এসে খেলা না দেখে ফিরে যান। একপর্যায়ে স্টেডিয়ামের বাইরে ক্ষুব্ধ দর্শকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছিল। তবে রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বিসিবির ফলপ্রসূ আলোচনার পর আজ থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী