ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন পর্যবেক্ষক ও প্রশিক্ষণ উপ-কমিটি গঠন করলো এনসিপি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ‘নির্বাচন পর্যবেক্ষক ও প্রশিক্ষণবিষয়ক’ একটি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনে এই নতুন উপ-কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়রা নূর এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান তুহিন।
উপ-কমিটির অন্য সদস্যরা হলেন— নাভিদ নওরোজ শাহ, মনজিলা ঝুমা, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ইয়াহিয়া জিসান, জাওয়াদুল করিম, মো. রাইসুল ইসলাম, মো. আসিফ উদ্দিন সম্রাট, সাদেক মির্জা, শারমিন আকতার বিনা, কাজী মো. জায়েদ, মো. মোসলেহ উদ্দিন খান, আছিয়া আকতার রেমিজা ও তানজিদ রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করতে এবং মাঠপর্যায়ে কর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপ-কমিটি মূলত নির্বাচনের দিন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট জনবলকে কারিগরি ও আইনি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কাজ সমন্বয় করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ