ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
সাবেক হিট অফিসারকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পরিবারকে কেন্দ্র করে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সাবেক মেয়রের মেয়ে ও প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদ প্রায় দেড় ঘণ্টা চলে। বিষয়টি সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিযোগভিত্তিক অনুসন্ধান ও তদন্তের অংশ।
জুলাই আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশ যাত্রার ওপর গত ৭ জানুয়ারি আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।
দুদক অনুসন্ধান করছে, কিভাবে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচারে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্টরা জড়িত ছিলেন। তদন্তে দেখা যাচ্ছে, তার পরিবারসহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিদেশে তাদের নামে জ্ঞাত আয়ের বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস