ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের আগে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠকে অংশ নিতে আজ বিকেলে পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র চার সদস্যের প্রতিনিধি দল।
দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। দলের সঙ্গে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে ইসিতে এসেছে।
এদিকে, আজ রাত ৮টায় রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী ও আন্দোলনরত ১১ দল। সংবাদ সম্মেলন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) অনুষ্ঠিত হবে। এতে আসন্ন নির্বাচনে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।
এর আগে, আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নেতৃত্বে একটি প্রতিনিধি দলও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি