ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জোট অটুট রাখতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবো: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: ১১ দলীয় রাজনৈতিক জোটকে অটুট রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত জোটের ঐক্য ধরে রাখার চেষ্টা চলবে। তবে কোনো দলের ভিন্নমত থাকলেও জোটের রাজনৈতিক কার্যক্রম থেমে থাকবে না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এই জোট কেবল আসন সমঝোতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তিনি জানান, জোটের মধ্যে একটি সম্মিলিত আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ লক্ষ্য কাজ করছে। আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রত্যাশা থেকেই তারা একসঙ্গে নির্বাচনে অংশ নিতে চান।
তিনি আরও বলেন, সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এই মূল এজেন্ডাগুলো সামনে রেখে জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে সুগম করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, স্বল্প সময়ের মধ্যে জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় কিছু জটিলতা তৈরি হচ্ছে, তবে আলোচনার মাধ্যমেই সেগুলোর সমাধান করা হচ্ছে। তিনি বলেন, ৩০০ আসনে কোথাও একক দলের প্রার্থী নয়, বরং জোটের প্রার্থী দেওয়া হবে। যে প্রার্থী জোটের হয়ে মনোনীত হবেন, সবাই মিলে তাকে সমর্থন ও সহযোগিতা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত