ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অধ্যাদেশ জারির দাবিতে ফের অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তারা এই কর্মসূচী শুরু করে।
এর আগে বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা। এদিন দুপুর ১টায় আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। একই সঙ্গে দুপুর সাড়ে ১২টায় মিরপুর এলাকার টেকনিক্যাল মোড় এবং পৌনে ১২টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ শুরু হয়। তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী দুপুর ১টায় মহাখালী এলাকায় ১০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেন।
বিকেলের দিকে শিক্ষার্থীদের অবরোধ ধাপে ধাপে প্রত্যাহার করা হয়। বেলা সাড়ে ৩টায় টেকনিক্যাল মোড় থেকে, সোয়া ৩টায় তাঁতীবাজার মোড় থেকে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড় থেকে আন্দোলনকারীরা সরে যান।
শিক্ষার্থীরা বলছেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদিত হলে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা উচিত।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুততম সময়ে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী