ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ষষ্ঠ দিনের মতো ইসিতে শুনানি চলছে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা আপিল শুনানি আজ ষষ্ঠ দিনে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয় এই আপিল শুনানি, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আগের চার দিনে প্রতিদিন ৭০টি করে আবেদন নিষ্পত্তি হলেও, পঞ্চম দিনে ইসি ১০০টি আবেদন শুনানি করেছে। গতকাল বুধবার, এই শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৪ জন, বাতিল হয়েছে ১৮ জনের আবেদন এবং স্থগিত রাখা হয়েছে ৮ জনের আবেদন। ইসি জানায়, প্রার্থীদের ছোটখাটো বা সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মোটপাশে গত পাঁচ দিনে ৩৮০টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭ জন, বাতিল হয়েছে ৮১টি এবং স্থগিত আছে ২৩টি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু হয়েছিল ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। ওই পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এরপর ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুনানি কার্যক্রম শুরু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)