ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মানবাধিকার কমিশনের শীর্ষ পদগুলোতে নতুন নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগ দিতে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর বিধান অনুসারেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ বর্ণিত যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই আবেদন আহ্বান করা হচ্ছে। এতে বলা হয়, কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের জীবন-বৃত্তান্ত (সিভি) এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি জমা দিতে হবে।
আবেদনপত্র আগামী ২৫ জানুয়ারি, ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর পাঠাতে হবে। আবেদন বাংলাদেশ সচিবালয়ের কক্ষ নম্বর ৬২৮, ভবন নম্বর ০৪-এ ডাকযোগে বা সরাসরি জমা দেওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর সুযোগও রাখা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যোগ্য ব্যক্তিদের নির্বাচন নিশ্চিত করতেই এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল