ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
অধ্যাদেশ জারির দাবিতে আজ রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে আজ রাজধানীতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) তারা ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, সাত কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ করে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের দিকে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় তাদের আশ্বাস দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তারা জানতে পেরেছেন আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকেই চূড়ান্ত অনুমোদন না এলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ