ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
আজ বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান ও জেফার
বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।
গত কয়েক বছর ধরেই রাফসান ও জেফারের প্রেমের গুঞ্জন শোবিজ পাড়ায় বেশ জোরালো ছিল। যদিও বিভিন্ন অনুষ্ঠানে বা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। তবে ভক্তদের নজর এড়ায়নি তাদের রসায়ন। এবার সেই দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের গল্পই পূর্ণতা পাচ্ছে বিয়ের মাধ্যমে।
দুজনের পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বেশ গোপনেই বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে কঠোর গোপনীয়তার সঙ্গে চলেছে এই পরিকল্পনা। জানা গেছে, ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
রাফসান সাবাব তাঁর সাবলীল উপস্থাপনা ও সৃজনশীল কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র গায়কী ও আধুনিক স্টাইলের জন্য পরিচিত। প্রিয় দুই তারকার এই নতুন পথচলার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)