ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইসির আপিলে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) চলা আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে তারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা অর্জন করলেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই রায় দেয় কমিশন।
শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, চতুর্থ দিনে মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কমিশন ৫৩টি আবেদন মঞ্জুর করেছে এবং ১৭টি আবেদন নামঞ্জুর করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
ইসি সূত্রে জানা গেছে, গত চার দিনের আপিল শুনানিতে এ পর্যন্ত মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তাদের প্রাথমিক বাছাইয়ে সারা দেশে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর