ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় যোগ দিলেন বিএনপিতে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একসঙ্গে অর্ধশতাধিক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের পাশে আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে যুক্ত হন।
যোগদানকারীদের মধ্যে ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ মোট ৫০ জন নেতাকর্মী রয়েছেন।
নতুন নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, বিএনপির আদর্শ ও কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবেন। তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের ভূমিকা রাখতে আগ্রহী।
ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন, “আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদান দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নতুন শক্তি যোগাবে।”
তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হবে এবং আগামী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীলভাবে অংশগ্রহণ করতে পারবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা