ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতনামা কণ্ঠশিল্পীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী আর নেই। গতকাল ১২ জানুয়ারি সোমবার ভোর ৯টা ২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই খ্যাতনামা লোকসংগীতশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যানাল।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মলয় কুমার হৃদরোগ এবং ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর রাত ২টার দিকে তার মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র কন্যা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আজ রাতে তিনি দেশে ফেরার পর পরিবারের সঙ্গে শেষকৃত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মলয় কুমার গাঙ্গুলী ১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। সেখানে তিনি এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানটি একক কণ্ঠে পরিবেশন করেন, যা মুক্তিযুদ্ধকালীন অন্যতম অনুপ্রেরণামূলক গান হয়ে ওঠে।
তিনি চলচ্চিত্রের গানেও সমান জনপ্রিয় ছিলেন। দেশাত্মবোধক গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’-এর সুরও তারই। গানটি নিজে তিনি গেয়েছেন, পরে হাসান মতিউর রহমানের লেখা গানটি কণ্ঠে তুলে ধরেন সাবিনা ইয়াসমীন।
মলয় কুমার গাঙ্গুলীর কণ্ঠে ‘পুত্রবধূ’ সিনেমার ‘গুরু উপায় বলো না’ গান শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। এছাড়া ‘আমার মন তো বসে না’সহ একাধিক চলচ্চিত্রের গানে তার কণ্ঠ আজও শ্রোতাদের মনে বাজে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি