ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দল ছাড়ার কারণ জানালেন ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তে পরিবর্তনের প্রয়োজন থেকেই দলীয় রাজনীতি থেকে সরে এসে নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডা. তাসনিম জারা। পুরোনো রাজনৈতিক কাঠামোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এই ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তাসনিম জারা।
তিনি বলেন, দেশের বিদ্যমান প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সর্বত্র জটিলতা তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহির আওতায় থাকার কথা, তিনিই আবার নিয়োগকর্তার ভূমিকায় রয়েছেন।
দীর্ঘদিন ধরে যে সংস্কারের আলোচনা চলছে, তা থেমে গেলে চলবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাসনিম জারা।
তার ভাষায়, জনগণ আর পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে চায় না। তারা পরিবর্তন প্রত্যাশা করে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাকে দলীয় পরিচয় ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও, গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা ঘোষণা দেন—তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু