ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
সীমান্তে গুলিবর্ষণ: মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সীমান্তে মায়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এ ঘটনার ব্যাখ্যা ও প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নসংলগ্ন সীমান্ত এলাকায় মায়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে জানানো হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি দুই প্রতিবেশী দেশের বিদ্যমান সুসম্পর্কের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
ঢাকা আরও জোর দিয়ে জানায়, ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মায়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ করে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া মায়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যেকোনো সংঘাতের প্রভাব যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকায় না পড়ে এ বিষয়টি নিশ্চিত করার দাবিও জানানো হয়।
জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে আহত শিশুটির দ্রুত আরোগ্য কামনা করে তার পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ