ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আইসিসির অনুরোধেও অবস্থান বদলায়নি বিসিবি
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানোর বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সঙ্গে বৈঠকে বসে এবং সূচির কথা সামনে এনে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। বৈঠকে টাইগারদের ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, তারা ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী।
আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আলোচনায় আইসিসি পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে টুর্নামেন্টের পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। সে কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে বিসিবি জানিয়ে দেয়, বর্তমান সিদ্ধান্তে তারা অটল থাকবে এবং নিরাপত্তা ইস্যুতেই এই অবস্থান।
বিসিবি আরও জানিয়েছে, আলোচনার মাধ্যমে সম্ভাব্য বিকল্প সমাধান খুঁজে বের করার ব্যাপারে তারা আগ্রহী। একই সঙ্গে উভয় পক্ষ ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার এ কথা আবারও আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)