ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সালমান শাহ হ'ত্যা মামলার আসামিদের সম্পত্তি ক্রোকের আবেদন
নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যার রহস্য এখনো আবিষ্কৃত হয়নি। গত অক্টোবর ঢাকার একটি আদালত পুলিশের কাছে মামলার তদন্তের দায়িত্ব দেয়। বছরের শেষ নাগাদ চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা পাঁচ সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেন। প্রথম দফার সময় বৃদ্ধি দিয়ে আদালত ১৩ জানুয়ারি চার্জশিট জমা দেওয়ার দিন ধার্য করেন।
তবে নির্ধারিত দিনেও সিআইডি চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়েছে। তদন্তের অগ্রগতি বা বিলম্বের কোনো কারণ জানানো হয়নি, এবং সংস্থাটি আরও সময় বৃদ্ধির আবেদন করেছে।
এদিকে, সালমান শাহ হত্যা মামলার আসামিদের সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। মামলায় নাম জড়ানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন তার প্রাক্তন স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আব্দুল ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।
এর আগে মামলার দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচার দাবিতে সালমান শাহ ভক্তরা মানববন্ধনও আয়োজন করেছিলেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ পাওয়া যায়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে। পরবর্তীতে পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেছেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন সালমান শাহ। তাঁর স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধ তাঁকে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছিল। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেছিলেন তিনি, যার অধিকাংশই সুপারহিট।
মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিষেক হলেও, তাঁর বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনূর। এই জুটি দর্শকদের মধ্যে এমন জনপ্রিয় হয়ে ওঠে যে, কোনো ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় হুমড়ি খেয়ে পড়ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু