ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মমতাজের ৩টি বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। এতে তার ৪৭৪ শতাংশ জমি এবং তিনটি বাড়ি জব্দের অন্তর্ভুক্তি রয়েছে। জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালীর পাঁচতলা একটি আবাসিক ভবন, মানিকগঞ্জের একটি দোতলা ও চারতলা ভবন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২,৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা ভবন, মানিকগঞ্জে দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২,১০৯ বর্গফুট আয়তনের চারতলা ভবন।
দুদকের পক্ষ থেকে উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে সম্পত্তি জব্দের জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা অপরিহার্য।
উল্লেখ্য, গত বছরের ১৩ মে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন মমতাজ বেগম। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে