ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গানম্যান দেওয়া হলো ডা. শফিকুর রহমানকে
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ব্যক্তিগত গানম্যান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি ঊর্ধ্বতন সূত্র সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানকে ঘিরে উচ্চমাত্রার নিরাপত্তা হুমকি বিদ্যমান থাকায় তার সার্বিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন হয়ে পড়ে। সে অনুযায়ী তাকে একজন গানম্যান প্রদান এবং তার বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান দেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি পত্র পাঠানো হয়।
জানা গেছে, পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সুপারিশপত্র পাঠায়। ওই ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতেই তার জন্য ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি