ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সীমান্ত থেকে আরও এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ
ডুয়া নিউজ : সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বাংলাদেশের ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক শূণ্যরেখা বরাবর বেড়া দেওয়া নিয়ে এই উত্তেজনার সৃষ্টি হয়। এর মধ্যেই সীমান্ত থেকে একাধিক বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছে বিএসএফ। এবার নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।
আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার স্বামী সিরাজুল ভারতে গিয়েছিলেন। এরপর সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেননি। যারা ফিরে এসেছেন তাদের কাছে তার স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।
স্থানীয়দের মতে, মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যান। রাত আনুমানিক ৩টার দিকে গরু নিয়ে ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও সিরাজুল ইসলামকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে বাংলাদেশি কেউ আটক হয়েছে কিনা এমন কোন তথ্য তাদের জানা নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের