ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ বুধবার বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খান শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. সানযুক্তা আহসান। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম ও ফজিলাতুন্নেছা অনামিকা।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় সকলকে পারস্পরিক ঐক্য ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সকল প্রকার অস্থিরতা ও আবেগ পরিহার করে নৈতিক ও মানবিক মূল্যবোধে জাগ্রত হতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখতে হবে। জীবনের সকলক্ষেত্রে সংযত আচরণ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরীক্ষায় ভালো ফলাফল ও সহশিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখায় অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)