ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: পারিবারিক ব্যবসার প্রতিশ্রুতির নামে ২৭ লাখ টাকা আত্মসাত ও হুমকি-ধামকির মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে জামিন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৭৪ লাখ টাকা গ্রহণ করেন। তিনি ব্যবসায়িক পার্টনার হিসেবে রাখার প্রতিশ্রুতি দেন, কিন্তু দীর্ঘ সময় ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাওয়ায় তিনি ও তার ভাই বারবার “আজকে দিবো, কালকে দিবো” বলে সময়ক্ষেপণ করেন।
পরে ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা নিতে গিয়ে বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে বাদীকে জীবননাশের হুমকি দেওয়া হয়।
বাদী আমিরুল ইসলাম এ ঘটনায় ভাটারা থানায় অভিযোগ করেন। থানার পরামর্শে তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৭(৩) ধারায় চলমান ছিল।
প্রাথমিকভাবে মেহজাবীন ও আলিশান আদালতে হাজির না হওয়ায় ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে ১৬ নভেম্বর তারা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)