ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সোহরাওয়ার্দী কলেজের স্থগিত পরিক্ষার নতুন তারিখ ঘোষণা
ডুয়া ডেস্ক : রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলাকালীন হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
ফলে ওইদিন সোহরাওয়ার্দী কলেজে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিভাগের শিক্ষার্থীদের আবারও নতুন তারিখে পরীক্ষা দিতে হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের স্নাতক (অনার্স) ১ম বর্ষের ২৪ নভেম্বরের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পত্র কোড : ২১১৫০১) পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যার ফলে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ওইদিনের পরীক্ষাটি আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস