ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে ভর্তির সুযোগ
ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শূন্য আসনে ভর্তি-ইচ্ছুকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/ দ্বিতীয় বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, থিয়েটার/সংগীত/নৃত্য/আবৃত্তি/চারুকলা/অডিও-ভিজ্যুয়ালসহ প্রভৃতি পরিবেশনাকলায় অধ্যয়ন অথবা তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।
ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে হবে।
ভর্তির তথ্য ও ভর্তির আবেদন ফরম বিভাগের ওয়েবসাইট du.ac.bd/body/tmu অথবা বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভর্তির আবেদন ফরম সরাসরি অফিস চলাকালীন জমা দিতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য তিন হাজার টাকা।
যোগাযোগ : 01631570808, 01719607744.এখানে ক্লিক করে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস