ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মোছাব্বির হ'ত্যা: প্রধান শুটারসহ গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মূল শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১০ জানুয়ারি) ভোরে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
ডিএমপি কমিশনার বলেন, গ্রেপ্তারদের সঙ্গে নিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে তাদের ঢাকায় আনা হবে।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং অপর এক সহযোগী।
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তেজগাঁওয়ের হোটেল সুপারস্টারের পাশের আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাত বন্দুকধারীরা মোছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুলিবিদ্ধ আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু