ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ইস্যুতে যা জানাল ভারতীয় বোর্ড
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর হাতে সময় নেই এক মাসও। অংশগ্রহণকারী দলগুলো যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনো অনিশ্চয়তার মেঘ কাটেনি বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।
এ বিষয়ে এতদিন নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চান বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর অনুরোধ নিয়ে আইসিসির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে দেবাজিৎ সাইকিয়া জানান, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স এবং অন্যান্য ক্রিকেটসংক্রান্ত বিষয় নিয়ে ছিল। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না এটি আমাদের আলোচ্য বিষয় ছিল না।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)