ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে স্বাস্থ্যসেবা আধুনিক ও সহজলভ্য করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, তাই এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।
বৈঠকে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার অব্যবহৃত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এনে ক্লিনিক বা স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও আলোচিত হয়। বিশেষ করে এলজিইডির অধীনে থাকা ১৭০টি পরিত্যক্ত ভবনের বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী নির্দেশ দেন, শুধু এলজিইডি নয়—সরকার ও তার অধীনস্থ প্রতিষ্ঠানের যেসব ভবন ব্যবহারহীন অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চিকিৎসাসেবার কাজে লাগাতে হবে।
দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের পরিসংখ্যান তুলে ধরে বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। প্রস্তাবিত নিয়োগে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ কর্মী রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের তাগিদ দেওয়া হয়।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতেও স্বাস্থ্যমন্ত্রীকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত