ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

জানা গেল তারেক রহমানের সফর স্থগিতের কারণ

২০২৬ জানুয়ারি ১০ ১০:৫৮:৪৫


জানা গেল তারেক রহমানের সফর স্থগিতের কারণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কর্মসূচি ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের কবর জিয়ারত এবং পারিবারিক কিছু দায়িত্ব পালনের উদ্দেশ্যে উত্তরাঞ্চলে সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করার জন্য একটি মহল চক্রান্তে লিপ্ত রয়েছে। ইতোমধ্যে ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকেও হত্যা করা হয়। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, দেশে যদি এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত থাকে, তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

এর আগে তিনি আরও জানান, বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২... বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।... বিস্তারিত